জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। তবে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারে বাড়ছে ডেটা সেন্টারের জ্বালানি চাহিদা। এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণও বাড়ছে। এই দ্বিমুখী বাস্তবতার মধ্যে এআইকে জলবায়ু সংকট মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহারের অঙ্গীকার করেছে তুরস্ক।